সরকারি হাসপাতালে বিনামূল্যে নয় সব ওষুধ।
সরকারি হাপাতালে বিনামূল্যে নয় সব ওষুধ- সরকারি হাসপাতাল থেকে নিখরচায় ওষুধ মিলবে, তবে এখনকার মতো সব নয়। নিখরচায় অস্ত্রোপচারের সামগ্রী মিলবে, তা-ও সব নয়। দামি ওষুধ বিভিন্ন ‘পাওয়ার’-এ মিলবে না। তালিকা থেকে অনেক অতি দামি ওষুধ ও ইঞ্জেকশন বাদ পড়বে। একই মলিকিউলের অনেক ধরনের ওষুধ মিলবে না। অর্থাৎ, বিকল্পের অবকাশ থাকছে না। ওষুধের তালিকা ‘জরুরি’ এবং ‘বিশেষ’— দু’ ভাগে ভাগ হবে। হাসপাতালের স্তর অনুযায়ী তা সরবরাহ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় সরকারি হাসপাতালে ‘নিখরচায় চিকিৎসা’ করার যে প্রকল্প হাতে নিয়েছিল সরকার, প্রায় পাঁচ বছর (২০১২তে নিখরচায় ওষুধ দেওয়া শুরু হয়েছিল রাজ্যের গ্রামাঞ্চলে। ২০১৫ থেকে তা চালু হয় মেডিক্যাল কলেজগুলিতে) পরে তার খোলনলচে বদলাতে চলেছে স্বাস্থ্য দফতর। নবান্নের কর্তারা এখন তামিলনাড়ুর মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের ওষুধ-নীতিকে মডেল করে এগোতে চাইছেন। কেন এমন বদল? স্বাস্থ্য দফতরের বক্তব্য, সরকার চরম অর্থসঙ্কটে। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রতিদিন কোটি-কোটি টাকার ওষুধ ও অস্ত্রোপচারের সামগ্রী নিখরচায় জোগান দিতে তারা নাস্তানাবুদ হচ্ছে। ওষুধ সরবরাহকারী সংস্...